r/TwoXBengali • u/bengali-tigress • 4h ago
Festival/ উৎসব ✨দুর্গাপূজা উদযাপন থ্রেড✨
The pictures are from Durga Puja celebration in Dhaka 1964.
শুভ ষষ্ঠী ও শারদীয়ার শুভেচ্ছা সবাইকে! ✨
দুর্গাপূজা উপলক্ষে আমরা এই সাবরেডিটে একটা থ্রেড তৈরি করেছি, যেন আমরা সবাই আমাদের অভিজ্ঞতা শেয়ার এবং শুভেচ্ছা বিনিময় করতে পারি। থ্রেডটা ষষ্ঠী থেকে দশমী (১৬–২১ অক্টোবর) পর্যন্ত পিন করা থাকবে।
নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন:
* 🏮 এই বছর আপনি কীভাবে পূজা কাটাচ্ছেন? মণ্ডপের অভিজ্ঞতা কেমন যাচ্ছে এবং কোথায় কোথায় ঘুরছেন?
* 🍛 সুস্বাদু খাবারের তালিকায় কী কী থাকছে? (ভোগ, স্ট্রিট ফুড, নাকি ঘরে তৈরি কোনো পদ?)
* ✨ এবং চলুন আমরা সবার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করি!
আসুন এই থ্রেডটিকে একটি সুন্দর ও প্রাণবন্ত আড্ডার জায়গা করে তুলি। সকলের পূজা খুব আনন্দে, নিরাপদে ও শান্তিতে কাটুক!
আবারও সবাইকে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা!
- টুxবেঙ্গলি মড টিম <3